• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

মিরপুরের ওসি মোস্তফা হাবিবুল্লাহ’র নেতৃত্বে বেঙ্গল মিটের লকার চুরির ১ ঘন্টার মধ্যেই ১০ লাখ টাকা সহ ৪ আসামি আটক

grambarta / ২৩২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : মিরপুরে বেঙ্গল মিটের লকার চুরির ১ ঘন্টার মধ্যেই ১০ লক্ষ ৫৫ হাজার টাকা সহ ৪ আসামিকে আটক করেছে পুলিশ । শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থানার সুলতানপুর থেকে চুরি হওয়া লকার সহ ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।আটককৃত আসামিরা হচ্ছেন মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার বিল্লাল মালের ছেলে সুমন মাল(২৪),আব্দুর রাজ্জাক এর ছেলে সিএনজি চালক মোমিন (২৪) ও বেঙ্গল মিটের কর্মচারী পাবনা সাথিয়া এলাকার সাদ্দাম মোল্লা (৩৪),নওগাঁর রানীনগরের রেকোয়ান হোসেন(১৯)। মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে মান্নান মোল্লার দোতলা বাড়ির নিচ তলায় বেঙ্গল মিট প্রসেসিং ইন্ড্রাসটিরিয়াল লিমিটেড এর মিরপুর শাখার লকার চুরি হয়। পরে থানা পুলিশকে অবহিত করলে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে এস আই সুফল সরকার, এসআই মুরাদুল ইসলাম, এসআই তুহিন আলী,এসআই অসিত কুমার, এএসআই আবু তাহের সহ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সুলতানপুর থেকে চুরি হওয়া লকার সহ ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় লকার খোলার পরে ১০ লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেঙ্গল মিটের মিরপুর শাখার হিসাব রক্ষক ইমরান হোসেন বলেন, শুক্রবার হওয়াতে অফিস লোকজন কম ছিল। আমরা গরুর হাটে ছিলাম। গরু কিনে মিরপুর এসে দেখি আমাদের ঘরে লকার নাই। তখন আমাদের অফিসের একজন কর্মচারী অফিসে ছিল। পরবর্তীতে থানায় যোগাযোগ করি। পরে থানা পুলিশ লকারসহ ৪ আসামীকে আটক করে। এর সঙ্গে আমাদের অফিসের দুইজন জড়িত ছিল। ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, চুরির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক ঘন্টার মধ্যে লকার সহ ৪ আসামিকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি আসামিরা অভাবগ্রস্ত হওয়াতে চুরি কার্যক্রম সংঘটিত করেছিল। এ ঘটনায় মিরপুর থানাতে একটি চুরির মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর