• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন দামুড়হুদায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা : ওয়ারেন্টভুক্ত মিলন হোসেন কারাগারে টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী, থানায় আত্মসমর্পণ গাজীপুরের ৪৮ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া লেদু মোল্লা রোডে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

grambarta / ২০১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি): ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে গাজীপুরের টঙ্গী ৪৮ নং ওয়ার্ডে শুরু হয়েছে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু’র উদ্যোগ ও আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় টঙ্গীর বনমালা রোডস্থ হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ টি পায়রা উড়িয়ে  টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল মোমেন এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমি দর্শক ও বিপুলসংখ্যক তরুণ-যুবক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ সরাফত আলী তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। তিনি এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কাজী মইনুল ইসলাম মনুকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের আহ্বান জানান। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা কাজী মইনুল ইসলাম মনু জানান, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই তিনি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে। এই আন্তঃ ফুটবল টুর্নামেন্টে ১৫ মিনিটের নক-আউট পদ্ধতিতে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় হাজী মার্কেট একাদশ ও দক্ষিণ বনমালা একাদশ মুখোমুখি হয়। পর্যায়ক্রমে নক-আউট পদ্ধতিতে বাকি দলগুলো খেলায় অংশ নেবে। এলাকাবাসীর মতে, কাজী মইনুল ইসলাম মনু’র এ ধরনের ক্রীড়া উদ্যোগ তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং এলাকায় ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর