• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন দামুড়হুদায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা : ওয়ারেন্টভুক্ত মিলন হোসেন কারাগারে টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী, থানায় আত্মসমর্পণ গাজীপুরের ৪৮ নম্বর ওয়ার্ডে দত্তপাড়া লেদু মোল্লা রোডে ৮২০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু রাজধানীর কাফরুলে র‍্যাবের বিশেষ অভিযান : প্রায় ৭০ লাখ টাকার বিপুল মদ ও বিয়ারসহ আটক-১ দর্শনায় শিক্ষার্থীদের সচেতনতা সভা : স্মার্টফোন আসক্তি ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার মাদক কারবারিদের হামলার প্রতিবাদে টঙ্গীতে গণসমাবেশ : মাদক সিন্ডিকেট নির্মূলে রাজপথে থাকার ঘোষণা ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বখতিয়ারের : আলমডাঙ্গা ইউএনও অফিসে হৃদয়বিদারক মৃত্যু, জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

grambarta / ৬৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক, বিশেষ প্রতিনিধি :  চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলার তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এদিন দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। তিনি আরও জানান, একই দিন বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। এর আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপদাহে জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড রোদ, গরম ও ভ্যাপসা আবহাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে তাপদাহের প্রভাবে জেলায় বয়স্ক ও শিশুদের মধ্যে জ্বর, ডায়রিয়া ও হামের প্রকোপ বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ডায়রিয়া, হাম ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর