• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক দামুড়হুদা ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা : ভুয়া নম্বর থেকে চাঁদা দাবি, আইনি ব্যবস্থা শুরু স্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৯৩ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার উদ্ধার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫° সেলসিয়াস, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার উদ্যোগ : কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন দামুড়হুদায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা : ওয়ারেন্টভুক্ত মিলন হোসেন কারাগারে টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী, থানায় আত্মসমর্পণ

যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক

grambarta / ৪৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ইজিবাইকও জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বকবু সরকারের ছেলে কালাম হোসেন (৩৫)।

বিজিবি সূত্র জানায়, ০৫ এপ্রিল ২০২৬ তারিখে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ বোতল উইনিক্স সিরাপ ও ১১ বোতল ESKUF সিরাপসহ একটি ইজিবাইক জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর