জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আনিছুর রহমান @ আনিছ মিয়া, পিতা-মৃত বাবলু, সাং-রাঙ্গিয়ার পোতা মাঝপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। (জিআর-৩৫৯/১২) মূলে তাকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ০৮/০৪/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।