• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হত্যা ও সহিংসতার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক টঙ্গীর নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০–৪০টি ঘর টঙ্গীর এরশাদনগরে পূর্বশত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষ : ধারালো অস্ত্রে কুপিয়ে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি গাজীপুরে বিকল ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা : ফ্লাইওভারে নিহত ২, আহত অন্তত ১৫ ভারতে পাচারের ফাঁদে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি : জীবননগরে পুলিশের অভিযানে উদ্ধার, দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ফেন্সিডিল সিরাপসহ আটক ১, জব্দ ইজিবাইক দামুড়হুদা ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা : ভুয়া নম্বর থেকে চাঁদা দাবি, আইনি ব্যবস্থা শুরু

মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ

grambarta / ৩৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) : দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আতিকা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলগেট পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আতিকা দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে তার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাকে দেখে ছোট্ট আতিকা দৌঁড়ে কাছে যেতে চাইলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত শিশুটির মাত্র তিন মাস আগে ক্যান্সারে তার মায়ের মৃত্যু হয়। এরপর থেকে সে তার খালু মোবারক পাড়ার মোবারক হোসেনের কাছে থাকতো । মায়ের শোক কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় তার এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং বর্তমানে তা দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা চিতলা হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর