• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
৭ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি রক্ষায় খাল পুনরুদ্ধারে জোর পানিসম্পদ মন্ত্রীর দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ক্যাবের মানববন্ধন টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ দর্শনায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন

grambarta / ৪৪ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক, (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার জীবননগর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জীবননগর উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি জীবননগর পৌর ভূমি অফিস ও ভূমি সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি সংক্রান্ত সেবার মান, নথিপত্র সংরক্ষণ পদ্ধতি এবং সেবা গ্রহণে আগত সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি সেবা কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর