• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাছা থানা বিএনপি নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে র‍্যালি ও পথসভা ৭ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি রক্ষায় খাল পুনরুদ্ধারে জোর পানিসম্পদ মন্ত্রীর দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ক্যাবের মানববন্ধন টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের মায়ের মৃত্যুর তিন মাস না পেরোতেই ট্রাকচাপায় ঝরলো শিশুর প্রাণ

দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ

grambarta / ৫৪ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতব্যাপী দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ নিজ বসতবাড়ি থেকে চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (৪০), পিতা-মৃত আলী হোসেন, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর (মাঝপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি জিআর-১১০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি। মোঃ সুমন মিয়া (৩৯), পিতা-মোঃ সুরুজ মিয়া, গ্রাম-আজমপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি সিআর-১২৬/২৫ (দর্শনা) মামলার পরোয়ানাভুক্ত আসামি। মোঃ শাহাবুদ্দিন বদ্দি (৩৯), পিতা-মৃত মজিবর শাহ, গ্রাম-সড়াবাড়ীয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি জিআর-৩৬/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি। মোছাঃ ছালমা খাতুন (৩৯), স্বামী-মোঃ শরিফুল ইসলাম, গ্রাম-পরানপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি সিআর-৬৪৮/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শনা থানার পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর