• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিনযুক্ত ২৩ বোতল সিরাপসহ আটক ২ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১ দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাছা থানা বিএনপি নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে র‍্যালি ও পথসভা ৭ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি রক্ষায় খাল পুনরুদ্ধারে জোর পানিসম্পদ মন্ত্রীর দর্শনায় রাতভর পুলিশের অভিযান: নারীসহ ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার : আদালতে প্রেরণ গুলশানে র‍্যাবের অভিযানে ৩৪ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দামুড়হুদায় মাদকের বিরুদ্ধে অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল ও জরিমানা জীবননগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ও ভূমি অফিস পরিদর্শন শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’২৬ ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১

grambarta / ৫৩ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ার মৃত শামীম হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রবিবার দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। পথে জয়রামপুর কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাসুদ রানা ও পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর