• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগর থানা পুলিশ কর্তৃক আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ৪জন চোর আটক

grambarta / ২৩৮ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ৪ জন চোরক আটক করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাঈদ, এসআই(নি:) মোঃ ফিরোজ হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন হাসপাতালপাড়া গ্রামস্থ জনৈক মোঃ অনিক হোসেন এর বাড়ীর সামনে রাস্তার উপর হইতে একটি Apache rtr 150 cc মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ইং-০৯/০২/২৪ তারিখ সকাল অনুমান ১০:৪৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ সাকিব আহম্মেদ খান @ শান্ত (২৩), পিতা-মোঃ ফরহাদ হোসেন, সাং-সাড়াতলা, ২। মোঃ শাকিল (২৬), পিতা-মোঃ আলম, সাং-বজ্রাপুর, উভয় থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খাঁ পুরন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ৩। মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা-মৃত আয়নাল সরদার কে গ্রেফতারপূর্বক স্বীকারোক্তিমতে তার বাড়ী হতে একটি কালো রংয়ের Discover 125 cc চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। তারপর ফরিদপুর কোতয়ালী থানাধীন মালাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য ৪। মোঃ মেহেদী হাসান @ লিপু (৩২), পিতা-মোঃ হাশেম মিয়া, সাং-তৈলটুপি, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, এপি: শ্বশুর মোঃ জাহাঙ্গীর হোসেন, পিতা-মৃত গফুর বিশ্বাস, সাং-মালাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে তার শ্বশুর বাড়ী মালাঙ্গা গ্রাম হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানার মামলা নং-০৮, তারিখঃ ১০/০২/২৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর