• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান: ২ কেজি গাঁজা ও ইজিবাইক সহ আটক-১

grambarta / ৩৪৯ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ইজিবাইক সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী)  বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় দর্শনা থানাধীন দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা রেল বাজারস্থ মোঃ শহিদুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) খান আঃ রহমান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা রেল বাজারস্থ মোঃ শহিদুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ রিপন কে (৩৫) তার মাদক বহনকাজে ব্যবহৃত লাল রংয়ের তিন চাকা বিশিষ্ট ইজিবাইক জব্দ করা হয় এবং উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা। যাহার মূল্য ৬০ হাজার টাকা এবং ইজিবাইকের মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর