• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগরে মোটরসাইকেল চোরচক্রের তিন জন আটক : মটরসাইকেল উদ্ধার

grambarta / ২৬৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) ভোরে উপজেলার বাঁকা গ্রামের আশতলাপাড়ার ব্রিকফিল্ড মোড় হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর থানাধীন বাঁকা গ্রামের আশতলাপাড়ার আজগার আলীর ছেলে লাল্টু হোসেন (৪০), খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন ফয়লা হাসপাতাল পাড়ার বিশ্বাস বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ছেলে মোজাম্মেল হক পরশ (৩০)। সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই ফিরোজ হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে জীবননগর পৌরশহরের (৮নং ওয়ার্ড) বাঁকা গ্রামের আশতলাপাড়ায় ব্রিকফিল্ড মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা রুজু করে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর