• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দামুড়হুদা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে এমপি টগরকে সংবর্ধনা প্রদান

grambarta / ২৩৪ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর (এমপি) কে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের টানা ৪র্থ বারের নির্বাচিত সংসদ সদস্য হাজী আলি আজগর টগর (এমপি)। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত শেষে সমিতির সদস্য সদ্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মো: ইখলাছুর রহমান। দামুড়হুদা ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য হাজী আব্দুল কাদির, হাজী আমজাদ হোসেন, জহুরুল ইসলাম, আজিজুল হক আজিজ, মোমিনুল হক, মাকসুদুর রহমান রতন সহ প্রায় শতাধিক সদস্য।অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর