• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়কের গাছ কেটে সাবাড় : থানায় মামলা

grambarta / ৩৩২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনা পরানপুর- লোকনাথপুর আঞ্চলিক সড়কে নিমার্ন কাজ চলাকালীন অবস্থায় বিভিন্ন প্রজাতির ৭৯টি গাছ কাটার অপরাধে মকুল শাহ্ সহ ৮ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে। সড়কের পাশে জমির কৃষকরা তাদের জমির সামনের গাছ কেটে নেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। খবর পেয়ে গত ২০ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার রোকসানা মিতা জেলা পরিষদের নিবার্হী প্রধান মিজানুর রহমান ও সহকারী নিবার্হী ইসরাইল হোসেনসহ বেশ কয়েকজন কর্মকতার্ ঘটনা পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরানপুর গ্রামের হাজী গোলজার মিয়ার ছেলে আনারুল অজিম (৪৫), বাবর আলীর ছেলে খোকন (৪০,সানোয়ার মন্ডলের ছেলে বাবু (৪২), মাসুদ (৪৫) পিতা অজ্ঞাত, নবাব আলীর ছেলে মহসিন আলী, লোকনাথপুর গ্রামের মৃত ওয়াদুদ শাহ্’র ছেলে মুকুল শাহ (৪৫), ইদ্রিস আলী (৪০) পিতা অজ্ঞাত, লোকনাথপুর গ্রামের সদু মিয়ার ছেলে রমজান আলী (৪০), হাবিবুর রহমানের ছেলে গটু (৪৫)সহ আরো ৫/৬ জনের বিরুদ্ধে আসামী করে দর্শনা থানায় একটি মামলা হয়েছে। এ সব জমির মালিকদের কাছে বিষয়টি জানতে চাইলে জমির মালিকরা বলেন, আমাদের জমির সামনে সড়কের পাশে আমাদের নিজেদের লাগানো এই গাছগুলো আমরা কেটে নিয়েছি। পরানপুর গ্রামের সার ও কীটনাশক বিক্রেতা বলেন কয়েকদিন আগে সড়ক নিমার্নের সাথে সংশ্লিষ্ট সেলিম উদ্দিন নামে একজন সরকারি পরিচয় দিয়ে বলেন, সড়কের কাজ চলছে আপনাদের যার যার জমির পাশের সড়কের গাছ আছে সেগুলো কেটে নেন। এ কথা শুনার পর আমরা আমাদের জমির সামনের সড়কের পাশের গাছ কেটে নেয়। এ ছাড়াও কৃষকরা আরো বলেন, আমাদের লাগানো গাছ গুলো কেটে নিয়েছি। আর এঘটনায় এখন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের কি অপরাধ। বিষয়টি সঠিক তদন্ত করে আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যহারের দাবী করছি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার শাহা বলেন,দর্শনা পরানপুর–লোকনাথপুর সড়কের গাছ কাটার অপরাধে ২১ ফেব্রুয়ারি বুধবার ৮ জনের নাম উল্লেক করে অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা হয়েছে যার মামলা নং১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর