• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-২

grambarta / ২৯৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়া গ্রামস্থ আটককৃতদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতদের শয়ন কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১৯৫ বোতল ফেনসিডিল। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই মোহাঃ সোহেল রানা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়া গ্রামস্থ রকিম মিয়ার ছেলে রিপন মিয়া (২৯) এবং মসলেম মিয়ার রকিম মিয়ার (৫০) বাড়িতে। এসময় তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা এবং আটককৃতদের দেওয়া তথ্য মতে ১নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ১৫০ বোতল এবং ২নং আসামীর শয়ন কক্ষের খাটের নিচ হতে ৪৫ বোতল, সর্ব মোট ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ৩ লক্ষ ৯০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর