• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৪০ বোতল ফেন্সিডিল ও ইজিবাইক সহ আটক-২

grambarta / ৩০২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও ইজিবাইক সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভাধীন সিএন্ডবি পাড়াস্থ জনৈক ইব্রাহিম মাস্টারের বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, পিপিএম-সেবা এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুল্লাহ আল মামুন সহ সংগীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভাধীন সিএন্ডবি পাড়াস্থ জনৈক ইব্রাহিম মাস্টারের বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর। এসময় জব্দ করা হয় একটি ইজিবাইক। আটক করা হয় চন্দ্রবাস গ্রামের মৃত নজশেশ আলীর ছেলে শাহাজামাল ওরফে বগা(৪২) ও মুন্সিপুর (মাঝপাড়ার) মৃত আইনুদ্দিন এর ছেলে ইমদাদুল হক কে(৪০) এসময় ইজিবাইক থেকে উদ্ধার করা হয় ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর