• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

grambarta / ২১১ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মোঃ মোস্তফা মিয়া : গণঅভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক নেতা এবং ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সভাপতি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এই ব্যতিক্রমধর্মী আয়োজনের নেতৃত্বে ছিলেন শেখ মোঃ সুমন — গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক।আয়োজনে জাতীয় আবেগ, স্থানীয় উৎসব ! প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ২০২৪ সালের গণজাগরণের বর্ষপূর্তিকে ‘ছাত্র-জনতার বিজয়ের মাস’ হিসেবে চিহ্নিত করে এ আয়োজনটি শুধু একটি খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল একটি গণমানসিকতার প্রকাশ, নতুন প্রজন্মকে সংগঠিত করার প্রয়াস।

খেলাধুলায় বিজয়ের বার্তা : আয়োজিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে দুটি দল— আউচপাড়া বন্ধু মহল ও আউসপাড়া ক্রীড়া চক্র। খেলায় জয়ী হয় আউচপাড়া ক্রীড়া চক্র, যার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ আমান। বিজয়ী দলকে পুরস্কারস্বরূপ ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্স আপ দলকে নগদ অর্থ প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান আয়োজক শেখ মোঃ সুমন। সুমনের অঙ্গীকার: আগামী বছর মোটরসাইকেল উপহার! অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ মোঃ সুমন বলেন, “যদি বেঁচে থাকি, আগামী বছর বিজয়ী দলকে একটি হোন্ডা/মোটরসাইকেল উপহার দিব। খেলার মাধ্যমে এলাকার তরুণদের সুস্থ শরীর, সুস্থ মন গঠন করা সম্ভব।” তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু খেলার নয়, বরং শহীদদের স্মরণ, রাজনৈতিক চেতনার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ করার প্রয়াস। আমি এলাকার তরুণদের পাশে আছি, খেলাধুলার জন্য সব ধরনের সহযোগিতা করব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জামাল উদ্দিন রিপন–সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক। শেখ শামীম–খেলার মূল উদ্যোগের পেছনে যিনি আছেন, মরহুম বাচ্চু মিয়ার সন্তান; সাবেক প্রচার সম্পাদক, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল এবং সমাজ কল্যাণ শান্তির শৃঙ্খলা পরিষদের সাধারণ সম্পাদক। যুবদলের যুগ্ম আহ্বায়করা – নাসির আবেদন প্রিন্স, তানভীর আহমেদ রুপম, ইমতিয়াজ আহমেদ জিম, শুভ মিয়াজী, পাপন, নাঈম, শান্ত ফরাজী, রাকিবুল ইসলাম, সাজু, আব্দুর রব, রাজীব, ইমরান পাটোয়ারী, আমান, শাওন, পিয়াস সহ অসংখ্য যুবদল কর্মী বৈরী আবহাওয়াতেও জনসমাগম, বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার মধ্যেও টঙ্গীর মুক্তাবাড়ি রোড, বড়তলা বটতলায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়। আশপাশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। “খেলা হবে”–র জবাব মাঠেই দিল টঙ্গী! শেখ মোঃ সুমন বলেন, “পিসি সরকার বলেছিলেন ‘খেলা হবে’, আমরাও বলছি খেলা হবে-তবে আমাদের খেলা স্বাধীনতার, চেতনার, শহীদদের স্মরণের এবং প্রজন্ম গড়ার। আমরা মাঠে ছিলাম, আছি, থাকব।”এই আয়োজন গাজীপুর তথা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি সাহসী ও উদ্দীপনাময় বার্তা প্রেরণ করেছে -খেলা শুধু রাজনৈতিক স্লোগান নয়, তা হতে পারে গণজাগরণের মাধ্যমও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর