• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী . নুরুল ইসলাম (নুরু) মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন নিউ মন্নু ফাইন কটন মিলস্ এর এমডি আব্দুল সালাম মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি সোহেল সিদ্দিকী

টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

grambarta / ৪৬ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী এলাকায় ভোক্তা অধিকার ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গাজীপুর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় অবস্থিত মি: ফুড প্রোডাক্টস-কে বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই এলাকার সুস্বাদু বন্ধু ফুড এন্ড বেকারী-কে পণ্য মোড়কজাত সনদ ব্যতীত বিস্কুট, কেক ও পাউরুটি বিক্রির অপরাধে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম মোবাইল কোর্টটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা বিনতে হাফিজ। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) আফসানা ইসলাম কেয়া। বিএসটিআই, গাজীপুর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর