• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার

grambarta / ২৩৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান বন বিভাগের কর্মকর্তারা। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এই কর্মকর্তা বলেন, ইতিমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে এসেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেরিনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবে। তখন হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হাতির মৃত্যুর পর এখানে এনে ফেলে যাওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর