• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ধানমন্ডির রাস্তায় পড় আছে দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার ফেলে গেল কে?

grambarta / ২০২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল থেকেই ধানমন্ডি এলাকায় পড়ে আছে একটি বিলাসবহুল দামি গাড়ি। তবে সেটি যেনতেন কোনো গাড়ি নয়। নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি। তবে এত দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। সকাল থেকে নির্দিষ্ট এক স্থানেই গাড়িটি পড়ে ছিল। গাড়িটির আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাড়িটি এখানেই পড়ে আছে। দীর্ঘক্ষণ দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে। পরে রোববার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র‍্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এর নম্বর- ঢাকা মেট্রো -ঘ ২১-৮৪৫৬। আনুমানিক মূল্য প্রায় দুই কোটি। মালিকহীন গাড়িটি দীর্ঘসময় একই স্থানে থাকায় কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়েদ কামাল নামের একজন এই গাড়িটি নিয়ে রাত ১টার দিকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চিনেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর