• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীতে মাদ্রাসার পাশে থেকে ডাস্টবিন সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

grambarta / ২২৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
Oplus_16777216

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটিকর্পোরেশনের টঙ্গী ৪৬ নং ওয়ার্ডের সৈলারগাতী ঈদগা মাঠের পাশে দির্ঘদিনের ডাস্টবিন সরিয়ে নেওয়ার দাবিতে ছাত্র-জনতা ও মাদ্রাসা শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। কতৃপক্ষের বারবার তাগিদ দেওয়ার পরেও ডাস্টবিনটি অপসারণ না করায় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন শেষে আজ থেকে ডাস্টবিন বন্ধ এমন একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা টঙ্গী চেরাগ আলী হিমার দীঘি এলাকায় দারুল উলুম মাদ্রাসার পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এই মাদ্রাসায় ৬শত শিক্ষার্থী অধ্যায়নরত। এছাড়াও অর্ধশত শিক্ষক ও কর্মচারী রয়েছে। এর পিছনে আবাসিক এলাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ডের ডাস্টবিনটি মাদ্রাসাসহ জনবহুল এলাকার দক্ষিণে থাকার কারণে ময়লা পচে দুর্গন্ধ বাতাসে মাদ্রাসা ও আশপাশ এলাকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এতে মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও আশেপাশের আবাসিক এলাকায় দুর্গন্ধযুক্ত বাতাস ছড়িয়ে পড়ায় বসবাসরত সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অসুস্থ হয় পড়ছে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা। মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানান, এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর অর্ধশত কোরআনে হাফেজ ছাড়াও শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ধর্মীয় শিক্ষাদান করছে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস করার উদ্দেশ্যে গত ১০ বছর পূর্বে এই এলাকার ওয়ার্ড কাউন্সিলর প্রভাব খাটিয়ে এবং এই দ্বীনি প্রতিষ্ঠানটি বন্ধ করার লক্ষ্যে মাদ্রাসার সামনে এনে গাজীপুর সিটি কর্পোরেশন ডাস্টবিন বানানো হয়। এরপর থেকে ৪৬ নং ওয়ার্ড সহ আশেপাশের ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। বাসা বাড়িও রাস্তায় ঘাটের ময়লা পচে অসহনীয় দুর্গন্ধের সৃষ্টি হয়। এই দুর্গন্ধে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ছাড়াও এলাকাবাসীর নানান প্রকার অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। এতে শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি সহ নানান ভাবে অসুস্থ হয়ে পড়ছে। দিন দিন কমে যাচ্ছে এই মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা। এছাড়াও মাদ্রাসার সামনে এ এলাকার একটি ঈদগাহ ময়দান রয়েছে। এ ময়দানে এলাকার হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ঈদগাহ ময়দানের সামনে ময়লার ডাস্টবিন থাকায় ঈদের জামাতে আগত মুসল্লীরা দুর্গন্ধের কারণে অনেকেই এই ময়দানে আসা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসায় সামনে এ মাঠটিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আশেপাশের শিশুরা খেলাধুলা করতে পারছে না। এ বিষয়ে এলাকার এক বাসিন্দা অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, সাবেক ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলরকে মাদ্রাসার সামনে ডাস্টবিন না বসানোর জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে ডাস্টবিন বানিয়েছে। মেহেদী হাসানের মত মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে আসা ও এলাকাবাসী একই বক্তব্য দিয়েছে। এ ব্যাপারে মাদ্রাসার মসজিদের খতিব বলেন, মাদ্রাসার সামনে থেকে এই ডাস্টবিনটি সরানোর জন্য সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরুকে ও সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ করেছিলাম। তারা আমাদের কোন কথাই গুরুত্ব দেয়নি। মাদ্রাসার অধ্যক্ষ মাসুউদুল করিম বলেন, বিগত সরকারের সর্বোচ্চ মহলে গিয়েও এ বিষয়ে কোন সুরাহা করতে পারিনি। গত ৫ ই আগস্টের পর বর্তমান সিটি কর্পোরেশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের কাছে একাধিকবার লিখিত দেয়ার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। টঙ্গীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের রক্ষার্থে আমাদের কঠোর হতে হচ্ছে। এলাকাবাসীর সহযোগিতায় এই ডাস্টবিনটি বন্ধ করে দেয়া হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের বর্জ্য কর্মকর্তা আরিফ এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করাই তিনার বক্তব্য নেওয়া সম্ভব হইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর