• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গী পূর্ব থানার গেটের সামনে ট্রাকে আগুন

grambarta / ২০৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ আগস্ট) সকালে আগুনের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে (ঢাকা মেট্টো-ট-১৮-২২৪৪) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর