• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

আমি চাই তামিম আরও ২-৩ বছর খেলুক: বিসিবি সভাপতি

grambarta / ২৩০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর অবসর ভেঙে ফিরছিলেন জাতীয় দলে। গত বছরের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাবেক এই অধিনায়ক। তবে আবারও তাকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ।

বুধবার (২১ আগস্ট) বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় সর্ব সম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পরপরই মিরপুর স্টেডিয়ামে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় তামিমকে নিয়ে নতুন বিসিবি প্রধান বলেন, ‘এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব বিচক্ষণ ছেলে। আমার মনে হয়, সে বাংলাদেশের ইতিহাসের সেরাদের একজন। তামিমকে আরও ২-৩ বছর খেলতে দেখতে চান উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, ‘আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরও ২-৩ বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস, দলে আসতে হলে কী করতে হবে সেই বিষয়গুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই, সে আরও ২-৩ বছর ক্রিকেট খেলুক। তামিম ওয়ানডে সংস্করণের ভাবনায় আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোন সংস্করণে খেলবে? আমার মনে হয়, ৫০ ওভার ওর জন্য উপযুক্ত হবে। দীর্ঘ সংস্করণে খেলতে পারলে সবচেয়ে ভালো হতো ওর অভিজ্ঞতার কারণে। কিন্তু এটার যে কষ্ট, হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর