• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুল হকের

grambarta / ১৯৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি যদি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোট সরকার গঠন করতে পারে, তবে দেশের প্রতিটি বিদ্যালয়ের জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আমাদের সন্তানদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই। তিনি জানান, বিএনপি সরকারে গেলে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এই উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের খেলাধুলা ও শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকার নেবে। আমিনুল হক আরও বলেন, “সমাজকে নতুনভাবে গড়তে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর