• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

আগুনে পোড়ার পর গাজী টায়ার কারখানা ভবনটি ধসে পড়ার শঙ্কা

grambarta / ১৯৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানার আগুন গত রাতে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভেছে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে। টানা প্রায় ৩২ ঘণ্টা ধরে জ্বলেছে ছয় তলা ভবনটি। এতে ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া কারখানার ৬ তলা একটি ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘ চেষ্টার পর আপাতত ফ্লেম (অগ্নিশিখা) ডাউন (নেভানো) করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো ভবনের ভেতরে হিট (উত্তাপ) আছে। অল্প অল্প করে আগুন জ্বলছে। ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে। ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না। নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল। এদিকে এ ঘটনায় অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের মধ্যে কয়েকজন নারীর নামও পাওয়া গেছে। তাদের প্রাথমিক একটি তালিকাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, নিখোঁজদের কেউ কারখানাটির কর্মী নন। সবাই আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা লুটপাটের সময় ভবনটির ভেতরে ছিলেন, কিন্তু আগুন লাগার পর বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। টায়ার কারখানার মালিক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়ার পরপর রূপসীতে মিছিল শুরু হয়। এরপর কারখানা ডুকে লুটপাট করে আগুন দেয় দুর্বৃত্তরা। ২১ ঘণ্টা পর সে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। যদিও আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর