• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

হেলপারের কাছে মাফ চাইলেন সেই শিক্ষার্থী

grambarta / ১৬৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

‘আমি ভয়ে সমন্বয়ক পরিচয় দিছি’

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৪ তম ব্যাচের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌসিফ শাকিল সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধর করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় জবির ওই শিক্ষার্থী তোপের মুখে পড়ায় গতকাল ৩ সেপ্টেম্বর রাতে ওই হেলপারের কাছে ক্ষমা চেয়েছেন ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করছেন শাকিল। এ সময় তিনি বলছেন, আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক। এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন শাকিল। তবে গতকাল রাতে ওই বাসের হেলপার ও চালকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকের একটি ভিডিওতে দেখা যায়, সহ সমন্বয়কের ভুয়া পরিচয় দেওয়া শাকিল বলছেন, আমি রাগের মাথায় সব কইরা ফেলাইছি। আমি অনেক ভীত-সন্ত্রষ্ট। আমি কাল রাত হতে ঘুমাতে পারছি না খাইতে পারছি না। আমার শরীর কাঁপতেছে। আমি বিভিন্ন জায়গা থেকে থ্রেট পাইতেছি। আমার সাথে কোনো রাজনৈতিক পরিচয় নেই৷ আমি আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি। আমি ভয়ে একটা পরিচয় দিয়ে ফেলছি। আমারে মাফ করে দেন। এ সময় সেই বাসের হেলপার বলেন, সে একটা ভুল করে ফেলছে। এখন সে তার ভুল বুঝতে পারছে। তাই তাকে মাফ করে দিছি। আমরা যেহেতু পড়ালেখা করতে পারিনি, তাই সে যেন পড়ালেখা করে বড় কিছু করতে পারে তাই তারে মাফ করে দিছি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর