• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ড্রেন থেকে রূপার গহনা উদ্ধার

grambarta / ১৮৩ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মাহমুদ হাসান রনি (দর্শনা) : দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তবর্তী কিতাব মল্লিকের (৬০) বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে ১০ কেজি তৈরিকৃত ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। কিতাব মল্লিক উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের সরদারপাড়ার বাসিন্দা তিতাব মল্লিকের ছেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুন্সিপুর কোম্পানীর সদস্যরা চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে এই গহনা উদ্ধার করে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, (পিএসসি) রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার শ্রী তাপস কুমার ঘোষ গোপনসূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেল ৫ টার দিকে কিতাব মল্লিকের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কিতাব মল্লিক বসতবাড়ীর পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা তার বসতবাড়ীতে বিদ্যমান টিউবওয়েলের পানির ড্রেনের মধ্য হতে ডুবান্ত অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ০৮টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে ১০ কেজি তৈরিকৃত ভারতীয় রুপার গহনা আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার ঘোষ বাদী হয়ে পলাতক আসামী কিতাব মল্লিক এর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করতঃ আটককৃত ভারতীয় রুপার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর