• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

চুয়াডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

grambarta / ২১২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা (দর্শনা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, আজ প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। তিনি রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। আরোও উপস্থিত ছিলেন সাজ্জাৎ হোসেন, সিভিল সার্জন, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ;জেলা ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর