• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০

grambarta / ১৭৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিন শতাংশ জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস গ্রুপের সাথে পাশ্ববর্তী নওপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। দুপুরে জমি সংক্রান্ত এই বিরোধ মিমাংসার জন্য নওপাড়া গ্রামে শালিস বসে। শালিসে কথাকাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এসময় জুলহাসের ৫ সমর্থক আহত হয়।বড়াইগ্রামে বিএনপির দুপক্ষের সময় বিএনপি অফিস ভাংচুুরর করা হয়। বড়াইগ্রামে বিএনপির দুপক্ষের সময় বিএনপি অফিস ভাংচুুরর করা হয়।এরই জের ধরে সন্ধ্যায় জুলহাসের লোকজন পুণরায় সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে আসলে পুনরায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুলাল গ্রুপের ৫ জন আহত হয়। এসময় স্থানীয় বিএনপি অফিসে ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর