• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অভিযানে ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত স্বর্ণের গহনা জব্দ  

grambarta / ১৭৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ সুলতানপুর বিওপি কর্তৃক বিশেষ অভিযানে ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত স্বর্ণের গহনা জব্দ করেছে। ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছয়ঘড়িয়া নামক স্থান দিয়ে স্বর্ণ চোরাচালান হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ এর পরিকল্পনা ও দিক নির্দেশনা মোতাবেক সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৫-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ নেয়। সময় বিজিবি’র টহলদল সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্ত হতে দর্শনা অভিমুখে দিকে যেতে দেখে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল আরোহীগণ মোটর সাইকেল ঘুরিয়ে সীমান্ত অভিমুখে পালানোর চেষ্টা করে। তৎক্ষনাত টহলদল তাদেরকে ধাওয়া করলে মোটর সাইকেলের পিছনে থাকা আরোহী তার সাথে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভিতর পালিয়ে যায় এবং অপর দুই আরোহী মোটর সাইকেল নিয়ে দ্রুত সীমান্ত অভিমুখে পালিয়ে যায়। বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত প্লাষ্টিকের ভিতর হতে স্কচ টেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে। এ ব্যাপারে হাবিলদার মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে জব্দকৃত স্বর্ণের গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর