• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

নাটোরে স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই : স্থানীয়দের সহযোগিতায় পাঁচ নারী আটক

grambarta / ১৮৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নাটোর প্রতিনিধি : নাটোরে স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ নারী আটক করে পুলিশে দিয়েছে। বুধবার ২৭ নভেম্বর বেলা ১২ ঘটিকার দিকে নাটোরের মাদ্রাসা মোড় নাজ ফার্মেসী নিকট এই ঘটনা ঘটে। নাটোর বড়গাছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম জানান আমি আমার এ্যাকাডেমিক কাজে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি অটো গাড়িতেরওনা হয় এসময় নাটোরের মসজিদ মার্কেটের সামনে থেকে পাঁচ জন মহিলা অটোতে ওঠে। তারা অটোতে ওঠার পর থেকে পাঁচজনই সন্দেহ মূলক আচরণ করতে থাকে তাদের গাড়িটি নাটোরের মাদ্রাসা মোড় নাজ ফার্মেসী নিকট পৌঁছালে তাদের মধ্যে একজন প্রধান শিক্ষিকা শাহনাজ খানম এর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় প্রাধান শিক্ষিকা চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং পরবর্তীতে নাটোর সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজন মহিলা ছিনতাইকারী কে আটক করে থানায় নিয়ে যায় প্রাথমিক অবস্থায় তারা স্বীকার করেন তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কোর্টে প্রেরণ করে। প্রধান শিক্ষিকা শাহনাজ খানম দাবি করেন বর্তমান সময়ে চুরি ছিনতাই ও ডাকাতি নাটোরে‌ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নাটোর সদর থানার ওসি বলেন আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আমরা আসামিগণকে আদালতে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর