• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সাইফুল হত্যাকান্ডের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ

grambarta / ১৬৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম , ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও জীল্লুর রহমান জালাল বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, চট্রগামের বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি। আজকে পুলিশ বাহিনীকে নষ্ট করে দেয়া হয়েছে। পুলিশ বাহিনী সক্রিয় থাকলে আদালত প্রাঙ্গনে এ ধরণের হত্যার ঘটনা ঘটতো না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর