• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

নাটোর সহকারী কমিশনার (ভূমি’র) প্রত্যাহারের দাবিতে অফিস ঘেরাও

grambarta / ১৭৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নাটোর প্রতিনিধিঃ নাটোর সদরের সহকারী কমিশনার ভূমি কৃষ্ণকে প্রত্যাহারের দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর নাটোর রাজবাড়ীর অভ্যন্তরে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিস ঘেরাও করে তারা। এ সময় ঘেরাওকারী বৈষম্য বিরোধী ছাত্ররা জনগণের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়, গাড়ি চালককে দিয়ে কাজ করানো, নিয়মিতভাবে বাইরের লোক নিয়োগ করে কাজ করানো, অবৈধভাবে বৃন্দাবন মন্দির ইসকনকে প্রদান করা সহ নানা অনিয়মের অভিযোগে তাকে নাটোর সদর ভূমি অফিস থেকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানান। এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা নানা স্লোগান দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম ছাত্রদের শান্ত করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা সেখান থেকে চলে যায়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর