• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রধান আসামি ইমরান আটক 

grambarta / ১৩৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আশিকুর রহমান (৪২) এর উপর হামলায় প্রধান আসামি কথিত সাংবাদিক ইমরান মাজহারি টঙ্গী পশ্চিম থানা পুলিশের হাতে আটক হয়েছে । শনিবার ৮ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টার সময় টঙ্গী মেলগেট এলাকা থেকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত ইমরান মাজহারি টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী শিংবাড়ী এলাকার আবুল বাশার উরফে জ্বীন হুজুরের ছেলে। মামলা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংবাদকর্মী আশিকুর রহমানসহ তার পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য পোস্ট করে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে হুমকি প্রদান করে আসছিলো ইমরান মাজহারী। (২৫শে জানুয়ারি) শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে ইমরান মাজাহারী সংবাদকর্মী আশিককে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আশিক প্রতিবাদ করলে সন্ত্রাসী মাজহারী মুঠোফোনে তার ভাই ফোরকান, বোরহানসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে ডেকে এনে টঙ্গী পশ্চিম থানার মূল ফটকের আতিকের চায়ের দোকানের সমনে সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও এস এস পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সাংবাদিক আশিকুর রহমান গুরতর আহত হন। পরে সাংবাদিক আশিকুর রহমানকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক সাংবাদিক আহত হন । এ ঘটনায় গত (২৭ জানুয়ারী) সোমবার আহত সাংবাদিকের স্ত্রী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি ইমরান মাজহারি ও অন্যান্য আসামীরা পলাতক ছিলেন। পরে ( ৮ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন মেলগেট এলাকা থেকে প্রধান আসামী ইমরান মাজহারিকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, উক্ত মামলার প্রধান আসামি ইমরান মাজহারিকে টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিকে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর