• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ

grambarta / ১৮৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সি এক কন্যা শিশুকে বাসার কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার (১০ মার্চ) টঙ্গী পূর্ব থানায় এই মামলা হয়। গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে টঙ্গীর শিলমুন পশ্চিমপাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে মামলার আসামি হলেন, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুহুল আমিন (৩৫)। তিনি শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। মামলা সুত্রে জানা যায়, একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় স্বপরিবারে বসবাস করেন নির্যাতিতা শিশুর পিতা আবুল কালাম। গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে তার প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা আবর্জনা পরিস্কারের কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্ঠা করে সে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে কালক্ষেপন করে অভিযুক্ত রুহুল আমিন। পরে স্থানীয় এক যুবকের সযোগীতায় ঘটনার দশ দিন পর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর