• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল : ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় মোনাজাত

grambarta / ২২৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন হচ্ছে। যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পূবাইলের সর্বস্তরের তৌহিদি জনতা। গাজীপুর মহানগরের পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল হয়। সোমবার সকাল ১০টায় নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হন। এ সময় আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো চৌরাস্তা এলাকা। তৌহিদি জনতার বিক্ষোভ থেকে বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেওয়ারও আহ্বান জানান। সবশেষ ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর