• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে টঙ্গী ও গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল

grambarta / ২৮৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে টঙ্গী তথা গাজীপুরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এদিনই আধিপত্যবাদ, স্বৈরশাসন ও একদলীয় শাসনের বিরুদ্ধে মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। নাজমুল হোসেন মন্ডল আরও বলেন,৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল, জাতীয় স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল এবং জাতির মাঝে গণতন্ত্রের নতুন সূচনা ঘটেছিল। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তিনি বলেন, স্বাধীনতাত্তোর সময়ে কিছু গোষ্ঠী দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সিপাহী ও জনতার অদম্য প্রতিরোধ সেই অগণতান্ত্রিক শক্তিকে পরাজিত করেছিল। টঙ্গী পূর্ব থানা যুবদলের এই নেতা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎস। আজও আমাদের গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। নাজমুল হোসেন মণ্ডল টঙ্গী ও গাজীপুরসহ সারাদেশের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, আসুন, আমরা সবাই মিলে ৭ নভেম্বরের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর