• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

গাজীপুরে নারী সাংবাদিকের সাথে তিতাসের ম্যানেজারের দুর্ব্যবহার

grambarta / ১৯৪ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্নি আক্তারের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক ডিভিশনের ম্যানেজার মোস্তফা মাহাবুবের বিরুদ্ধে নারী সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার (৮ই মে) দুপুর পৌনে ১ টার দিকে তিতাসের গাজীপুর আঞ্চলিক ডিভিশন কার্যালয়ের ২য় তলায় এঘটনা ঘটে। জানা যায়, সাংবাদিক মুন্নি তথ্য সংগ্রহ করতে তিতাস অফিসে গেলে ম্যানেজার মোস্তফা মুন্নিকে দেখেই ক্ষীপ্ত হয়ে অশালীন ভাষার খারাপ গালিগালাজ করতে থাকে। এসময় মুন্নি মোবাইলে স্থিরচিত্র ধারণ করা শুরু করলে তিতাস অফিস থেকে মুন্নিকে বের করে দেয় এই কর্মকর্তা। তিতাসের এই ম্যানেজার ইতিপূর্বে চন্দ্রা আঞ্চলিক বিতরণ কেন্দ্রে ম্যানেজারের দায়িত্বরত থাকার সময় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মুন্নির সাথে বিরোধ সৃষ্টি হয়। গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবসহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অভিযূক্ত মোস্তফা মাহবুব এর আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অপরাধে দ্রুত শাস্তি প্রদানের দাবি করেন। এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক বিক্রয় ডিভিশনের মহাব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব প্রকৌ. মো. শাখাওয়াত হোসেন জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর