• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান বিপুল পরিমাণ মদ সহ আটক-১

grambarta / ৩০৭ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কেরু এ্যান্ড কোম্পানির বিভিন্ন ব্রান্ডের মোট ২৮ (আঠাশ) বোতল মদ, ওজন ২১ লিটার এবং ৬৭ (সাতষট্টি) লিটার চোলাই/বাংলা মদ সহ আকাশ নামে এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০ টার সময় দর্শনা থানাধীন আনোয়ারপুর গ্রামস্থ কেরু কোম্পানির স্টাফ মেসের পিছনে দারোয়ান লাইনের সামনে থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) অনুপ মুখার্জী সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর গ্রামস্থ কেরু কোম্পানির স্টাফ মেসের পিছনে দারোয়ান লাইনের সামনে। এসময় অব্যবহৃত বাথ রুমের ভিতর থেকে আটক করা হয় কেরু দারোয়ান লাইন এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোঃ আকাশ (২৩)কে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২৮ বোতল মদ, ওজন ২১ লিটার, মূল্য অনুমান ৮৪ হাজার টাকা এবং ৬৭ (সাতষট্টি) লিটার চোলাই/বাংলা মদ, মূল্য অনুমান ৩৩,৫০০/-টাকা গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর