• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্টে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

grambarta / ১৪১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন এলু (৫২) নামে এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে টঙ্গীর নামার বাজার এলাকায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত আনোয়ার হোসেন টঙ্গী পশ্চিম থানাধীন ৫৫ নং ওয়ার্ড নামা বাজার বস্তির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন। স্থানীয়রা জানায়, নিজ বাসার বিদ্যুৎ লাইনের তার ছিড়ে গেলে সেটা মেরামত করতে গিয়ে ঘটে বিপত্তি। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়টি টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিশ্চিত করেছেন। তিনি জানান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর