• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

grambarta / ২০৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে “মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের” প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদল । শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ৩টায় এই মিছিলটির আয়োজন করা হয়। গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমানের নেতৃত্বে মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে বোর্ডবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যদিয়ে মিছিলিটি শেষ হয়। মিছিলে গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”, “তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”,”মোমিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”ইত্যাদি স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এস এম মোমিনুর রহমান বলেন, “যারা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের অস্তিত্বই আজ হুমকির মুখে। জনগণ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।” তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন দল গঠিত হয়েছে। আমরা তাদের শুভকামনা জানাই। তবে কেউ যেন ষড়যন্ত্রের পথ বেছে না নেয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো চক্রান্তে লিপ্ত হলে জনগণই তার জবাব দেবে।মহানগর ছাত্রদল নেতারা জানান, তারেক রহমানের বিরুদ্ধে “প্ররোচিত অপপ্রচার” বন্ধ না হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর