• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গী রেলওয়ে শিশু বিদ্যানিকেতনে দুর্ধর্ষ চুরি

grambarta / ১৬০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী রেলওয়ে শিশু বিদ্যা নিকেতনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোনো এক সময়ে চোরের দল স্কুলের অফিস কক্ষে ঢুকে একটি ডেস্কটপ, কম্পিউটার মনিটর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা: হ্যাপী বেগম জানান, ২৭ জুলাই রাতে স্কুলের কাজ শেষে প্রতিদিনের মতো দরজা-জানালা বন্ধ করে বাসায় চলে যান। পরদিন ২৮ জুলাই সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে স্কুলের আয়া অফিসে প্রবেশ করে দেখে অফিস কক্ষের দরজা খোলা। বিষয়টি দ্রুত প্রধান শিক্ষককে জানানো হলে তিনি স্কুলে এসে দেখতে পান অফিসের দুটি আলমারি এবং টেবিলের তালা ভাঙা, কাগজপত্র ছড়ানো ছিটানো এবং অফিসে থাকা কম্পিউটার মনিটর কিছুই নেই। চোরের দল শুধু চুরি করে যাওয়ার সময় অফিসের সামনে থাকা সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে, যাতে করে চুরির দৃশ্য ধরা না পড়ে। এতে ধারণা করা হচ্ছে,পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটি, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের অবহিত করা হয়েছে। চুরির ঘটনাটি তদন্ত করে অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ জানায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং চোরদের শনাক্ত করতে চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর