• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে উড়িয়ে শীর্ষে রংপুর

grambarta / ২২৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান আরও সুসংহত করলো দলটি। আজ মিরপুরে টস জিতে আগে বোলিং বেছে নেন ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান তুলেন বাবর আজম এবং রনি তালুকদার। ৩৯ রান করে রনি ফিরলে ভাঙে এই জুটি। ওয়ানডাউনে নেমে বাবরকে সঙ্গ দেন সাকিব। তবে বাবর ৪৭ রানে থেমে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৪৩ বলের ইনিংসে বাবরের ব্যাট থেকে আসে ৫ বাউন্ডারি। শেষ দিকে ২০ বলে ৩৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে রংপুর করে ১৭৫ রান। ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ঢাকা। ঢাকার হয়ে ৩১ বলে ৩ চার এবং ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম শেখ। বড় রান তাড়ায় সুবিধা করতে পারেনি আর কেউ। ১২ বল বাকি থাকতেই ১১৫ রানে সবকয়টি উইকেট হারিয়ে ফেলে রাজধানীর দলটি। চলতি বিপিএলে যা সর্বনিম্ন স্কোর ঢাকার। ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর