• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

১৫ মামলার ওয়ারেন্টভুক্ত ও ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছানোয়ার হোসেন র‍্যাবের অভিযানে গ্রেফতার

grambarta / ১১৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

র‍্যাব-১ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত এবং ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ ছানোয়ার হোসেন (৪১)-কে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টার মধ্যে র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিরাজগঞ্জ জেলার সলংগা থানার লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা মোঃ ছানোয়ার হোসেন, পিতা মৃত বরাত আলী প্রামাণিক, আশুলিয়া থানাধীন চারাবাগা এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর র‍্যাব-১ ও র‍্যাব-৪ এর সমন্বিত একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ছানোয়ার হোসেনের বিরুদ্ধে ১৫টি ওয়ারেন্ট রয়েছে এবং তিনি এসসি নং ১৬৫৯/২৩, সিআর ২৬১/২৩ (সিরাজ) প্রসেস নং ১৮৩/২৫ মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি। র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধী ও পলাতক আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমন করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর