• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

রাজধানীর তুরাগে জালনোট কারবারি চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ২৫ লাখ টাকার জাল নোট

grambarta / ১২০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুত ও বিক্রয়কারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকার হাউজ নং-৩০, রোড নং-১০, ওয়ার্ড নং-৫২ এ অবস্থিত হোসনে আরা আক্তারের চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জালনোট কারবারি চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত জাল নোটের প্রতিটির সিরিয়াল নম্বর ছিল ‘ঝ শ ১৩৫৯১৪৭’।এছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডাইস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ জালনোট কারবারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের জাল টাকা তৈরি করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা জাল বলে জানা সত্ত্বেও তা আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিজেদের কাছে সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক এর (খ) ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এ ধরনের জালনোট প্রস্তুত ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর