• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ : অবিভক্ত বাংলার মহান নেতা স্মরণে গভীর শ্রদ্ধা বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু টঙ্গীতে অপহরণ করে ছাদে নিয়ে নির্যাতন, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি ৯৯৯ এ ফোনে রক্ষা : থানায় অভিযোগ টঙ্গীর বনমালায় রহস্যজনক মৃত্যু: ঘর থেকে ছেলের ও রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে পুলিশ হেফাজতে যৌথ অভিযানে র‌্যাবের হাতে ‘কলা ইমরান’ গ্রেফতার, টঙ্গীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি আটক টঙ্গীর পূর্ব আরিচপুরে দ্বীনি শিক্ষার নতুন দিগন্ত : নুরুল ইসলাম নুরুর উদ্যোগে চালু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,চলমান রয়েছে শিক্ষা কার্যক্রম দামুড়হুদায় মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের গুলশানে র‍্যাবের বিশেষ অভিযানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ কিশোর গ্রেফতার দর্শনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

grambarta / ৩২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া গ্রামের ঈদগাহ মোড়ে জনৈক মোঃ আব্দুল মান্নানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় মোঃ আব্বাস শেখ (২৫), পিতা মোঃ সাজ্জাদ শেখ, সাং জেহালা (অঘরনাথপাড়া), থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ১,৭৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর