• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের গুলশানে র‍্যাবের বিশেষ অভিযানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ কিশোর গ্রেফতার দর্শনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় উৎসাহ : কাউন্সিলর প্রার্থী কাজী মইনুল ইসলাম মনুর উদ্যোগে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত টঙ্গীর কেরানিরটেকে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন: মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান ও আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫

দর্শনায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার

grambarta / ৩৬ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক,বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) দর্শনা থানার নেতৃত্বে ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আল-মামুন মন্ডল, পিতা-মোঃ মজিবর রহমান মন্ডল, গ্রাম-ঝাঝাডাঙ্গা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি জিআর-১০৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। মোঃ নাজমুল হোসেন, পিতা-খলিল উদ্দিন, গ্রাম-তিতুদহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি জিআর-২৫৭/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়।মোঃ মহি @ মহিউদ্দিন, পিতা-গোপাল মন্ডল, গ্রাম-তিতুদহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনিও জিআর-২৫৭/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। মোঃ শাহিন, পিতা-অলিল মোল্লা, গ্রাম-উজলপুর (বিলপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তিনি সিআর-১১৪/২৬ (দর্শনা) মামলার পরোয়ানাভুক্ত আসামী। তাকে নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। মোঃ হারুন অর রশীদ (৪০), পিতা-আওলাদ হোসেন, মাতা-হাজেরা বেগম, গ্রাম-৬২ নং বড় আড়িয়া বসতিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর