• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২ কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজির বেশি গাঁজা উদ্ধার, নগদ ৩.৭ লাখ টাকাসহ আটক ২ ‘মাদক সম্রাট’ জীবননগরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো : পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল চুয়াডাঙ্গা ডিবি ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: টেন্ডার দ্বন্দ্বে হামলা, মূলহোতাসহ গ্রেফতার ৫ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ

টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২

grambarta / ৬০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে টঙ্গীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন জসিম ও আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা অস্ত্রের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই (নি:) মো. বায়েজিদ নেওয়াজসহ পুলিশের একটি দল পাঠানপাড়া এলাকার একটি মসজিদের সংলগ্ন জনৈক মজিবরের বাড়িতে অভিযান চালায়। সেখানে ভাড়াটিয়া হাবিবুর রহমানের কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকানো অবস্থায় একটি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে এসআই (নি:) মো. বায়েজিদ নেওয়াজ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় The Arms Act, 1878 এর ১৯(এ) ধারায় একটি নতুন মামলা দায়ের করেছেন। এছাড়া পূর্বের সংঘর্ষ মামলায়ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা চলমান রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, কোনো অপরাধেরই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর