• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় জাভান হোটেল মালিক গ্রেপ্তার টঙ্গীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে অফিসারদের ব্রিফিং, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগের নির্দেশ পুলিশ সুপারের পবিত্র হজ্বে যাওয়ার আগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মনোয়ার হোসেন খোকন : উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত

grambarta / ৩৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক ) : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে থাকে। ঘটনার দিন কনস্টেবল রাহাত টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে সেখানে অবস্থান করছিলেন। এ সময় একদল মাদক কারবারি তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা আরও জানান, মাদকের স্পটগুলোতে পুলিশ প্রায়ই দলবেঁধে অভিযান পরিচালনা করে। তবে মাঝে মাঝে সাদা পোশাকে এক বা একাধিক পুলিশ সদস্য পথচারীদের দেহ তল্লাশি করেন। এ সময় কোনো বেআইনি বস্তু না পেলেও কিছু অসাধু পুলিশ সদস্য মানুষের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ফলে সাদা পোশাকে দায়িত্ব পালনকারী কিছু পুলিশের কর্মকাণ্ড নিয়েও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায় বেশি যাতায়াত করতেন। তার মতো আরও কয়েকজন পুলিশের বিরুদ্ধেও স্থানীয়দের মধ্যে অনুরূপ অভিযোগ রয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গেও তার বিরোধ ছিল বলে জানা যায়। এ ক্ষোভ থেকেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর