• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড টঙ্গী বাজারে মাদক কারবারিদের হামলা: গুরুতর আহত টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা রহস্য উদ্ঘাটন: প্রধান আসামীসহ গ্রেফতার ২ টঙ্গীর মিঃ ফুড প্রোডাক্টসে তারিখ জালিয়াতির অভিযোগ : মেয়াদবিহীন পণ্য বিক্রির প্রমাণ দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান : ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় জাভান হোটেল মালিক গ্রেপ্তার টঙ্গীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে অফিসারদের ব্রিফিং, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগের নির্দেশ পুলিশ সুপারের পবিত্র হজ্বে যাওয়ার আগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মনোয়ার হোসেন খোকন : উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার

বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় জাভান হোটেল মালিক গ্রেপ্তার

grambarta / ১৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে আলোচিত ‘জাভান হোটেল’-এর মালিক শেখ বাদল আহমেদ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার মামলা নং-১২০৯ (তারিখ: ১৬ আগস্ট ২০২৬)-এর প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে গাজীপুরের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ বাদলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-সহ বিভিন্ন গুরুতর ধারায় মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শেখ বাদল টঙ্গীর বহুল আলোচিত ‘জাভান হোটেল’-এর মালিক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। হোটেলটিকে কেন্দ্র করে অতীতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে বলে এলাকাবাসীর দাবি। বিশেষ করে সেনাবাহিনী ও র‍্যাব বিভিন্ন সময়ে সেখানে অভিযান চালিয়ে অনিয়ম ও সন্দেহভাজন কার্যকলাপের বিষয়ে তদন্ত করেছে বলে স্থানীয়রা জানান। তবে এসব অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য সব সময় প্রকাশ্যে আসেনি। এলাকাবাসীর অভিযোগ ‘জাভান হোটেল’-কে ঘিরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, যা স্থানীয় যুবসমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই দাবি করেন, হোটেলটিকে কেন্দ্র করে নানা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। এছাড়া শেখ বাদল নিজেকে প্রবাসভিত্তিক একটি সংগঠন ‘জার্মান আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলেও স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে শেখ বাদল গণমাধ্যমকর্মীদের জানান, তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা এবং তার ব্যবসার বৈধ লাইসেন্স রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট বলে তিনি দাবি করেন। পুলিশ জানায়, গত ১৬ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাকে থানার হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে রাখা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর